একটি সেলফ-হেল্প গাইড যা আসলেই কাজের




খবর:

উদ্বেগ বা অ্যাংজাইটি হওয়াটা দারুণ ব্যাপার! বিশেষ করে জীবন যখন আপনাকে এর একদম প্রিমিয়াম, হাই-ডেফিনিশন আর সিনেমাটিক সংস্করণ দিয়ে ধাক্কা দেয়। এই হয়তো আপনি একদম ঠিকঠাক আছেন, আর তার পরের মুহূর্তেই আপনার হৃৎপিণ্ড যেন লাফাতে লাফাতে পার্কুর খেলা শুরু করে দেয়; আপনার মস্তিষ্ক ‘একশ ট্রিলিয়ন’ সংখ্যাটি হিসেব করার জন্য পাগলের মতো খাটতে থাকে, আর বুকের ভেতর এমন এক ভয়ানক শূন্যতা তৈরি হয়—যার কাছে মহাবিশ্বের চেনা সব ভয়ংকর দানবকেও ধোয়া তুলসী পাতা মনে হবে। (https://www.thedailystar.net/youth/campus/news/self-help-guide-actually-helpful-4177141)

মন্তব্য:

ব্যঙ্গাত্মক রচনাটি আধুনিক সেকুলার সমাজের তরুণ প্রজন্মের তীব্র মানসিক অস্থিরতা ও অস্তিত্ব সংকটের (existential dread) এক বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। কোনো সুনির্দিষ্ট আদর্শিক ভিত্তি না থাকায় মানুষ মুদ্রাস্ফীতি বা প্রিমিয়াম শিক্ষার খরচের মতো কাঠামোগত চাপ সামাল দিতে মধ্যরাতে নিজে নিজে চুল কাটা, অনর্থক রেডিটে (Reddit) ঝগড়া করা কিংবা ডুমসডে ক্লকের (৮৫ সেকেন্ড টু মিডনাইট) দিকে তাকিয়ে থাকার মতো ক্ষণস্থায়ী উপায়ে নিজের আবেগকে সঁপে দিচ্ছে।

এই বিশৃঙ্খল জীবনযাত্রাই হলো মূলত “declined human” (অধঃপতিত মানুষ)-এর লক্ষণ, যার আচরণ কোনো মৌলিক বিশ্বাস দ্বারা নয়, বরং তাৎক্ষণিক প্রবৃত্তি দ্বারা চালিত হয়। বর্তমানের সেকুলার “self-help” বা আত্মউন্নয়নমূলক সংস্কৃতি মানুষকে কিছু অগভীর সাময়িক সমাধান দিলেও তা এই সামাজিক ও মনস্তাত্ত্বিক সংকট দূর করতে পারছে না। উপরন্তু, আধুনিক যুবসমাজ যখন ব্যক্তিগত চাপ থেকে বাঁচতে জ্যোতির্বিদ্যা, “entropy” (এনট্রপি) বা “nihilism” (রিক্ততাবাদ) নিয়ে পড়াশোনা করে, তখন মহাবিশ্বের অসীমতার সামনে জীবনের সব অর্থ হারিয়ে তারা এক চরম অর্থহীনতার চোরাবালিতে নিমজ্জিত হয়।

এর সম্পূর্ণ বিপরীতে, ইসলাম মানুষকে “enlightened thought” (আলোকিত চিন্তা) করার আহ্বান জানায়। মহাবিশ্বের এই সীমাবদ্ধ ও পরনির্ভরশীল রূপ মানুষকে অস্তিত্বের সংকটে না ফেলে যৌক্তিকভাবে একজন অসীম সৃষ্টিকর্তার দিকে ধাবিত করে। এই যৌক্তিক “aqeedah” (আকীদা) মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বকে এক পরম আত্মিক শান্তিতে রূপান্তর করে এবং একটি “complete ideology” (পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা) প্রদানের মাধ্যমে মানুষকে আধুনিক পুঁজিবাদী সমাজের মনস্তাত্ত্বিক ক্লান্তি ও অবক্ষয় থেকে মুক্তি দেয়।

    -    আবু ইউসূফ

Previous Post Next Post